মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক সংসদ সদস্য বাহাউল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাবেক সংসদ সদস্য বাহাউল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাবেক সংসদ সদস্য বাহাউল হক স্মরণে  দোয়া মাহফিল অনুষ্ঠিত।

​সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবু নূর মোহাম্মদ বাহাউল হকের রুহের মাগফিরাত কামনায় নোয়াগাঁও হাই স্কুলে  এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নোয়াগাঁও হাইস্কুলে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এ  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

​মাহফিলে বক্তারা সাবেক এই সংসদ সদস্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজসেবায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে অত্র অঞ্চলে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।তিনি নোয়াগাঁও হাই স্কুলের অন্যতম  প্রতিষ্ঠাতা  ছিলেন। গত শুক্রবার আলহাজ্ব মোঃ বাউল হক ঢাকায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। 

​আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ