বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত  নিহত

পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।রোববার (২৩ নভেম্বর)ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আটক ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৫৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে নেয় তারা। গ্রামবাসীর সহায়তায় দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ওই দুজনকে পিটুনি দেন গ্রামবাসী।

অনুকূলের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে সোনার চেইনসহ স্বর্ণালংকার নিয়ে গেছে।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান। তিনি বলেন, গতকাল রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর পুলিশের একটি দল পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরে তাঁদের পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনের মধ্যে একজনকে মৃত ঘোষনা করেন।

মোঃশাহিন ফকির
পিরোজপুর