সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নদীতে শিশুর ভাসমান মরদেহ, হাতের ব্রেসলেট দেখে শনাক্ত করলেন বাবা

নদীতে শিশুর ভাসমান মরদেহ, হাতের ব্রেসলেট দেখে শনাক্ত করলেন বাবা

নদীতে শিশুর ভাসমান মরদেহ, হাতের ব্রেসলেট দেখে শনাক্ত করলেন বাবা

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে হাতের ব্রেসলেট থেকে ওই শিশুর পরিচয় শনাক্ত করেছেন তার বাবা। মৃত ওই শিশুর নাম ফারজানা আক্তার ফাতেমা (১৪)। সে চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকার আলী হোসেনের মেয়ে।রোববার (২৩ নভেম্বর) সকালে শহরের দর্জিঘাট এলাকার বেপারীবাড়ির পাশের ডাকাতিয়া নদী থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।


এর আগে গত বুধবার বিকেলে নিখোঁজ হয় ওই শিশুটি।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা স্বপন পাটোয়ারী জানান, ভোরে এলাকার লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে তাকে জানায়। তার পরনে সালোয়ার কামিজ এবং হাতে ব্রেসলেট রয়েছে। তার পরিচয় কেউ জানেন না। তাই ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে হয়তো অন্য কোথাও থেকে ভেসে আসতে পারে।