সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জে প্রাইভেটকারে ছাগল চুরি, হাতেনাতে ধরা দুই চোর

গোবিন্দগঞ্জে প্রাইভেটকারে ছাগল চুরি, হাতেনাতে ধরা দুই চোর

গোবিন্দগঞ্জে প্রাইভেটকারে ছাগল চুরি, হাতেনাতে ধরা দুই চোর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় প্রাইভেটকারে করে ছাগল চুরির সময় দুই চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কামদিয়া ইউনিয়নের চেয়ারগ্রাম সংলগ্ন দিঘীরহাট-ঘোড়াঘাট সড়কের পাশ থেকে এক কৃষকের ছাগল সুকৌশলে একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে চোরচক্রটি দিঘীরহাট বাজারের দিকে রওনা দেয়। বিষয়টি এক প্রত্যক্ষদর্শীর নজরে এলে তিনি দ্রুত বাজারে অবস্থানরত পরিচিতদের ফোনে গাড়িটি আটকের জন্য জানান।

খবর পেয়ে বাজারের লোকজন দিঘীরহাট চারমাথা মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে স্থানীয়রা সেটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয় এবং দুই চোরকে আটক করা হয়।

ঘটনার পর বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও উদ্ধারকৃত ছাগল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করেছে। চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও উদ্ধার হওয়া ছাগল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

 

গাইবান্ধা প্রতিনিধি