বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ১৩ কেজি গাঁজাসহ ১(এক) মাদক কারবারি আটক

পিরোজপুরে ১৩ কেজি গাঁজাসহ ১(এক) মাদক কারবারি আটক

পিরোজপুরে ১৩ কেজি গাঁজাসহ ১(এক) মাদক কারবারি আটক

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ ১ (এক) মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশির সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাহবুব মোল্লা ওরফে বাবু (৩৮)। তিনি একটি মিনি ট্রাকে করে গাঁজা বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানি থানার সাব-ইন্সপেক্টর সুমন মুন্সী ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ট্রাকসহ তাকে আটক করেন। এসময় ট্রাকের ভেতর থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির জানান, ‘আটক হওয়া মাহবুব মোল্লা ওরফে বাবু একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অধীনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।