মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বৈঠক, কর্মসূচির ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বৈঠক, কর্মসূচির ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বৈঠক, কর্মসূচির ঘোষণা

‎ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্যাস সংকট নিরসন আন্দোলনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল-২০২৬ইং) সন্ধ্যা ৭টায় কাউতলী নাওমি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‎বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা তীব্র গ্যাস সংকটে ভুগছেন, যা জনজীবনকে চরমভাবে 

ব্যাহত করছে। এ পরিস্থিতির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
‎বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১ মে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামেল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করা হবে। 

এছাড়া, দ্রুত সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হলে বৃহত্তর পরিসরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বৈঠকে জানানো হয়।
‎বৈঠকে উপস্থিত ছিলেন শেখ হাফিজুল্লাহ (হাফিজ), নাসির আহমেদ, নুরুল ইসলাম আরিফ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, মাহ্ফুজুর রহমান পুস্প, হারিস আহমেদ, ডাঃ আজাদ, বিপ্লব আহমেদ আনু, এডঃ দেলওয়ার হোসেন, সোহেল নজির আহমেদ, মীর রিয়াদ, আক্তার, সাঈদ আব্দুল্লাহ হিমুসহ প্রমুখ। 

 

 শাহ আলমগীর হোসাইন