রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঠবাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা ও রুহুল আমিন দুলালের সমর্থনে জনসভা

মঠবাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা ও রুহুল আমিন দুলালের সমর্থনে জনসভা

মঠবাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা ও রুহুল আমিন দুলালের সমর্থনে জনসভা


 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার এবং পিরোজপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিন দুলালের পক্ষে সমর্থন আদায়ে মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে এক জনসভা।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ মোস্তফা খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিন দুলাল।

সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বর্তমান সরকারের অধীনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা, উপজেলা, ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময়ে সমাবেশস্থলে হাজারো মানুষের উপচে পড়া স্রোতে পুরো মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয়েছিল জনসমুদ্রে।