সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ

বাঘাইছড়িতে অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ

বাঘাইছড়িতে অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা সদরের নিকটস্থ মারিশ্যা- খাগড়াছড়ি রাস্তার ০২ কিলো নামক এলাকায় অভিযান চালিয়ে ০২টি বস্তায় ৭৬ কার্টুন (ESSE Lights) বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ২,২৮,০০০.০০ (দুই লক্ষ আটাশ হাজার) টাকা।
 


রোববার (২৩ নভেম্বর) রাত ১০.৩০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা টু খাগড়াছড়ি রোডে ০২ কিলো নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলে বহনকৃত ০২টি প্লাস্টিকের বস্তা গহীন পাহাড়ের ঢালে ফেলে মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পাহাড়ে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ০২টি বস্তায় ৭৬ কার্টুন (ESSE Lights) বিদেশী ব্যান্ডের সিগারেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ২,২৮,০০০.০০ (দুই লক্ষ আটাশ হাজার) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি।

 


এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।