রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই শতাধিক গরিব, অসহায়,দুস্থ চক্ষু রোগীদের পাশে মোহাম্মদ ইউসুফ মিয়া -জাহানারা স্মৃতি কমপ্লেক্স

দুই শতাধিক গরিব, অসহায়,দুস্থ চক্ষু রোগীদের পাশে মোহাম্মদ ইউসুফ মিয়া -জাহানারা স্মৃতি কমপ্লেক্স

দুই শতাধিক গরিব, অসহায়,দুস্থ চক্ষু রোগীদের পাশে মোহাম্মদ ইউসুফ মিয়া -জাহানারা স্মৃতি কমপ্লেক্স

পটুয়াখালীর গলাচিপায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ইউসুফ  মিয়া- জাহানারা স্মৃতি কমপ্লেক্স এর উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র অঞ্চলের গণমানুষের নেতা পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসন বিএনপির অন্যতম কান্ডারী জনাব হাসান মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সাবেক পৌর মেয়র জনাব মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সত্তার হাওলাদার সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গলাচিপা উপজেলার গরিব,অসহায় ও দুস্থ প্রায় দুই শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা দান করা হবে। উল্লেখ্য বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালী এর তত্ত্বাবধানে এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর সহযোগিতায় সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী চক্ষুক্যাম্প চালু থাকবে।


 রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী