মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া* কর্তৃক অভিযানে উদঘাটিত মামলার তথ্য :
১) ঘটনার তারিখঃ ২৯/০৪/২০২৬ খ্রি.
২) সময়ঃ ১৭:০০ থেকে ১৭:৪০ ঘটিকা।
৩)ঘটনাস্থলঃ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ০৭নং ওয়ার্ড গোকর্ণঘাট পশ্চিমপাড়া গ্রামস্থ নিউ মদিনা স্টোর নামীয় দোকানের সামনে গোকর্ণঘাট হতে নবীনগরগামী সড়কের উপর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪) আসামীর নাম ও ঠিকানাঃ
নুর মোহাম্মদ (৪০) গ্রেফতার, পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা- জহুরা বেগম, স্থায়ী সাং- গোকর্ণঘাট পশ্চিমপাড়া, ০৭নং ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৫)উদ্ধারকৃত আলামত: ইয়াবা ট্যাবলেট ৭০(সত্তর) পিস।
৬) ব্যবস্থাঃ
আসামীর সংখ্যা = ০১(এক) জন।
আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক জনাব শাহাদাৎ হোসেন মামলার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন
