মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জেলা কারাগার পরিদর্শন করেন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জেলা কারাগার পরিদর্শন করেন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জেলা কারাগার পরিদর্শন করেন,

 তারিখ জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের  আবাসন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্দিদের মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া কারাগারের পরিচ্ছন্নতা, চিকিৎসা সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

‎একইদিনে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকটি শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, নথি সংরক্ষণ, সেবা প্রদান পদ্ধতি এবং দাপ্তরিক শৃঙ্খলা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জনসেবার মান উন্নয়নে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি সেবা গ্রহণে আগত সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন