সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সুন্দরগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সুন্দরগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সুন্দরগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ মাজেদুর রহমান।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক পৌর মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ একরামুল হক।

সাবেক কাউন্সিলর মো. নুর আলম সরকার ও বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আব্দুল ওয়াবের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী এম সাখাওয়াত হোসেন, মাটিকাটা শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম হোসেন, কৃষিজীবী শ্রমিক ফেডারেশনের সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ইসলামি শ্রমনীতির আলোকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। 

গাইবান্ধা প্রতিনিধি