মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩০থেকে ৪০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩০থেকে ৪০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩০থেকে ৪০ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম কুদ্দুছুর রেজার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পূর্ব শত্রুতার জের ধরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে।
অগ্নিকাণ্ডে বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায় এবং আসবাবপত্রসহ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
মরহুম কুদ্দুছুর রেজার ছেলে, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আল মামুন জানান, “২০১৮ সালেও আমাদের বাড়িতে জানালা ভেঙে ঢুকে আমার বোনের মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে  আহত করে লুটপাট করা হয়েছিল। এবারও পূর্ব শত্রুতার জের থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় রাজনৈতিক কারণও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
এ ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম