সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ

সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ

সুন্দরগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ

 

শাহিন মিয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা). গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১নং বামনডাঙ্গা ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম উক্ত পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২ মে) সকালে বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড় কালিতলায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা দলের পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দেন।

ঘোষণা পত্রে তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারণে উক্ত পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমরা স্বেচ্ছায় ও নিজ জ্ঞানে কাহারো প্ররোচনায় না পড়িয়া সুস্থ মস্তিষ্কের স্বজ্ঞানে দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করলাম ও ঘোষণাপত্রে স্বাক্ষর করলাম। 

শাহিন মিয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা)