শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবা উপজেলা প্রশাসনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন।

কসবা উপজেলা প্রশাসনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন।

কসবা উপজেলা প্রশাসনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন।

কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। এ সময় স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
 

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে চাল, ডাল, তেল ও মসলাসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ১৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগামী রবিবারের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের জন্য টিন ও জিআর (GR) ক্যাশ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে তা পৌঁছে দেওয়া হবে।
 

উপজেলা প্রশাসন জানিয়েছে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তারা সবসময় জনগণের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। 

 শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।