মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পিটিআই এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কুদ্দুস খান (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা পিটিআই স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস কুদ্দুস খানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের মেয়ে চায়না বেগম জানান, সকালে তার বাবা শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের বাড়ি থেকে মাগুরা শহরে আসেন। পরে পিটিআই এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনার পর বাসের চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: