আব্দুল খালেক শুভকে সভাপতি ও সিরাজুর রহমান খান সজিব কে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের ৪৮৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় জেলার সকল ছাত্রদের মাঝে আনন্দ বিরাজ করছে। তাৎক্ষনিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান যে, সামনের
দিনগুলোতে অতীতের ন্যায় জীবন বাজি রেখে দেশের কল্যাণে কাজ করবেন। এছাড়াও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবির ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব মইনুল ইসলাম শান্ত এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি
