ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান শরিফুল ইসলাম শাওন। গত ৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়।
প্রকাশিত কমিটিতে ফুলবাড়ীর কৃতি সন্তান শরিফুল ইসলাম শাওন পরিবেশ ও জলবায়ু সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। শরিফুল ইসলাম শাওন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সোনাইকাজী গ্রামের বাসিন্দা মমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী।
২০১৮ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। পাশাপাশি বিভিন্ন আন্দোলনে, বিশেষ করে জুলাই আন্দোলনে, তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন।
এবারই প্রথম তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে পদায়িত হয়েছেন। তার এই অর্জনে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
এ বিষয়ে শরিফুল ইসলাম শাওন বলেন আমি দীর্ঘদিন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এবার আমি প্রথম ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে। আমি ছাত্রদলের হয়ে দেশ ও জাতীর স্বার্থে কাজ করতে চাই।
মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
