উখিয়া প্রশাসন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৪ মে ২০২৬ ইং বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব রিফাত আসমা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা সুপারভাইজার, উপজেলা শিক্ষা অফিসার এবং পোস্টমাস্টার জসীমউদ্দীন সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চু ও সাংবাদিক মোহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিক বেলাল ভূইয়াসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।সমাবেশে প্রধান অতিথি রিফাত আসমা সরাসরি অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা জানতে চান। অভিভাবকদের বিভিন্ন প্রস্তাবনা শুনে তিনি শিক্ষার মানোন্নয়নে তাৎক্ষণিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ:
ডিজিটাল মনিটরিং: শিক্ষার্থীদের প্রতিদিনের পড়াশোনার আপডেট অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রদান করা হবে।
নিয়মিত মূল্যায়ন: প্রতি সপ্তাহে যা পড়ানো হবে, তার ওপর সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ করা হবে।
ধারাবাহিক মতবিনিময়: প্রতি এক বা দুই মাস অন্তর নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করা হবে।
সহ-শিক্ষা কার্যক্রম: শিক্ষার্থীদের মানোন্নয়নে সপ্তাহে একদিন করে সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা এবং আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। স্কুল রোডে যে সমস্ত ময়লা আবর্জনা পড়ে আছে যা দুর্গন্ধ ছড়াচ্ছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করা হবে এবং ঐ সমস্ত এলাকায় ময়লা আবর্জনা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
অবকাঠামো উন্নয়ন: ফান্ডের প্রাপ্যতা অনুযায়ী অভিভাবকদের চাহিদা কমনরুম, এবাদত খানা ডিজিটাল ল্যাব সহ পর্যায়ক্রমে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন প্রধান অতিথি।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রতিটি অভিভাবককে তার সন্তান কি করতেছে, না করতেছে পড়ালেখা কি করতেছে বাড়ির কাজ কতটুকু আছে সেই বিষয়ের নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।"
প্রতিবেদক, মো গিয়াস উদ্দিন উখিয়া:
