কুড়িগ্রামের রাজারহাটে কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি খাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় এবং ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) মেহেদী হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাইদুল ইসলাম।
কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
হাফিজুর রহমান
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
-1777891572.jpg)