জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সাদ্দাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ্দাম। নিহত সাদ্দাম গোপালপুর মহিষাখোলা এলাকার আব্দুল হান্নানের ছেলে
জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় জমিজমা নিয়ে দ্বন্দ্বে জড়ায় সাদ্দামে এর দুই চাচা ভাই লালন ও বানিয়াম, এ সময় লালন ও তার শশুড় বাড়ির লোকজন হাসুয়ার আঘাতে গুরুতর আহত হোন সাদ্দাম। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাদ্দাম মারা যায়।
মোঃ সোহেল রানা
নিজস্ব প্রতিবেদক
নাটোর,লালপুর।
