মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নাটোরে উৎসবমুখর পরিবেশে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ মে মঙ্গলবার বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত  হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করে নাটোর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো আলাউদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কিশোর ও কিশোরী বিভাগের একাধিক সেমিফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। সকালে কিশোরী কাবাডিতে নাটোর সদর ২২-১৪ পয়েন্টে গুরুদাসপুরকে এবং বাগাতিপাড়া ৩৪-১৬ পয়েন্টে নলডাঙ্গাকে পরাজিত করে। কিশোরী ফুটবলে গুরুদাসপুর ৪-২ গোলে নলডাঙ্গাকে এবং লালপুর ৬-০ গোলে সিংড়াকে হারিয়ে ফাইনালে ওঠে। বিকেলে কিশোর ফুটবলে বাগাতিপাড়া ৩-১ গোলে বড়াইগ্রামকে এবং নাটোর সদর ৩-০ গোলে লালপুরকে পরাজিত করে। কিশোর কাবাডিতে সিংড়া ৩৪-১৬ পয়েন্টে নাটোর পৌরসভাকে এবং লালপুর ৪৫-১৯ পয়েন্টে বড়াইগ্রামকে পরাজিত করে।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
 

নাটোর জেলা প্রতিনিধি মো সোহান সরকার