অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলো এলমান ভূইয়া ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে হোসাইন নামের এক শিক্ষার্থীকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (আজ) বিকেল ৪টায় খাড়েরা গুচ্ছ গ্রাম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এলমান ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শফিকুল ইসলাম মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়, সাংবাদিক এনামুল হক কাজল (কালামিয়া), শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সময়ের দাবি। এলমান ভূইয়া ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে শিক্ষার্থী হোসাইনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
