বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মা-মেয়েকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

মাগুরায় মা-মেয়েকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

মাগুরায় মা-মেয়েকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

মাগুরার সদর উপজেলার ১৩ নং গোপালগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সংকোচখালী গ্রামে ধান কাটার পর জমিতে রাখা ধানের উপর দিয়ে ঘোড়ার গাড়ি চলাচলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। হামলার সময় স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার পর জমির ওপর ফসল রেখে দেওয়া হয়েছিল। এ সময় অভিযুক্তরা নিয়মিত ওই জমির ওপর দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে যাতায়াত করছিল। এতে জমির মালিক পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তারা বিবি (৪৮)-কে কুপিয়ে জখম করে। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়ে স্নিগ্ধা (২২)-র ওপর ৬-৭ জন মিলে অতর্কিত হামলা চালায়। এতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।
 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, হামলার সময় তারা বিবির গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।
আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আনসার উদ্দিন, রইচ উদ্দিন, সোহেল, জুয়েল, তৌয়েব, আজম, শিহাব, রিয়াজ, সালামসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন। এছাড়া রফিকুল ইসলামকে হুমকি দিয়ে বলা হয়েছে, বিষয়টি পুলিশকে জানালে তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে।
আহত তারা বিবি ও তার মেয়ে স্নিগ্ধা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি