সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরাঞ্চলের আকাশে নতুন সম্ভাবনা: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু

উত্তরাঞ্চলের আকাশে নতুন সম্ভাবনা: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু

উত্তরাঞ্চলের আকাশে নতুন সম্ভাবনা: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু

তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিমানবাহিনী প্রধানের পরিদর্শন, থাকবে পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো সুবিধাউত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন যুগের সূচনা করতে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন।
 

ঢাকা থেকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলটি বগুড়ায় পৌঁছায়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
 

পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে আধুনিক কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, উত্তরাঞ্চলের জন্য একটি পূর্ণাঙ্গ ও অত্যাধুনিক বিমানঘাঁটির অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। এখানে আধুনিক প্রশিক্ষণ ও অপারেশনাল সুবিধা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, “বগুড়ায় একটি আধুনিক বিমানঘাঁটি নির্মাণ করা হবে, এটি আমার প্রতিজ্ঞা।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে বিমানবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক মানের ফ্লাইং একাডেমি ও পাইলট ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
 

মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই অঞ্চলে নতুন অর্থনৈতিক গতি সৃষ্টি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বগুড়াকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক বিমানবন্দর, কার্গো সুবিধা, প্রশিক্ষণ একাডেমি ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
 

সংশ্লিষ্টদের মতে, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে শিল্পায়ন, পর্যটন, বৈদেশিক বাণিজ্য এবং এভিয়েশন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বও বহুগুণ বৃদ্ধি পাবে। 

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি: