পটুয়াখালীর গলাচিপায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখা।দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখার সভাপতি কাজী খাইরুল হাসান। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। সরকারের নির্যাতন-নিপীড়নের মুখেও তিনি আপসহীন ছিলেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন— এতেই আমাদের আশা আরও দৃঢ় হয়েছে যে, তিনি সুস্থ হয়ে আবার দেশের রাষ্ট্রগঠনে ভূমিকা রাখতে পারবেন।”
তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ কারণেই ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এই তাৎক্ষণিক দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।
