আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া শহরের হাসপাতাল রোডে নিজস্ব কার্যালয়ের সামনে মানববন্ধন ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য
তানভীর রুবেল রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহিন
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ, সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, এড-হক কমিটির সাবেক সদস্য তানভীর রুবেল, সাবেক যুব প্রধান আব্দুল হাই আব্দুল হাদী, সাবেক যুব প্রধান মোঃ মাসুকুল ইসলাম, যুব প্রধান ফাহিম মুনতাসির, উপ-যুব প্রধান আশিকুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বেগবান করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটে বিশেষ অবদানের জন্য সাবেক যুব প্রধান, সাবেক চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সেক্রেটারি এবং বর্তমান যুব স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এবারই প্রথম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সারাদেশে একদিন এগিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়।
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মোঃসোহেল রানা
