মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালিত

নাটোরে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালিত

নাটোরে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও বিশ্বব্যাপী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে নাটোরে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। শুক্রবার (৮ মে) সকালে নাটোর শহরের নারদ নদের তীর ও সদর হাসপাতাল এলাকায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান রাহীক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ। এ সময় নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রায়হানের উপস্থিতিতে কর্মসূচিতে নাটোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর ও তরুণরা অংশ নেন।

সমাবেশে বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, আমরাই সেই শেষ প্রজন্ম যারা জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহতা রুখে দেওয়ার ক্ষমতা রাখি। পৃথিবী আজ চরম বিপন্ন। আমাদের এই নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে এখনই সোচ্চার হওয়ার সময়।

সভাপতির বক্তব্যে রাহীক খান চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের ছোট ছোট সচেতন পদক্ষেপই পারে বৈশ্বিক এই সংকট মোকাবিলায় বড় পরিবর্তন আনতে।

উল্লেখ্য, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের শুরু করা ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বিশ্বজুড়ে তরুণরা এই দিনে জলবায়ু সুবিচারের দাবিতে ধর্মঘট ও সমাবেশ পালন করে আসছে। নাটোরে এই আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণরা পরিবেশ দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
 

 নাটোর জেলা প্রতিনিধি মো সোহান সরকার