বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে দুর্ধর্ষ ডাকাতি: ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাত

ছাতকে দুর্ধর্ষ ডাকাতি: ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাত

ছাতকে দুর্ধর্ষ ডাকাতি: ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাত

সুনামগঞ্জের ছাতকে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। এসময় লুণ্ঠিত নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের দারাখাই কুন্দানালা ব্রিজের দক্ষিণ পাশে ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।

এসময় তারা পিকআপের সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করে গাড়িতে থাকা জগন্নাথপুরের “হাবিব ভ্যারাইটিজ স্টোর”-এর কর্মচারীদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার শিকার হন দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস। পরে দোকানের মালিক মোঃ মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর তদন্তভার দেওয়া হয় এসআই শেখ মোঃ মিরাজ আহম্মেদের ওপর।

পুলিশ সুপার সুনামগঞ্জের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলের তত্ত্বাবধানে এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৮ মে) রাত ১টা ২০ মিনিটে ভাতগাঁও ইউনিয়নের ভমভমি বাজার এলাকা থেকে ডাকাত দলের সদস্য মোঃ আজির উদ্দিন (৩৩) ও মোঃ হোসাইন আহম্মদ (২২)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সময় ব্যবহৃত একটি রামদা, একটি তলোয়ার, একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কাঠের হাতলযুক্ত প্রায় ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা ও ২৩.৬ ইঞ্চি লম্বা একটি তলোয়ার। এছাড়া একটি কালো-লাল রঙের মুখোশযুক্ত হুডি জ্যাকেটও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ