রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

‎০৮/০৫/২০২৬ খ্রি.ভোর ০৪.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন দূর্গূাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর হতে পলাতক আসামির ফেলে যাওয়া ০১টি Toyota Hilux গাড়ি তল্লাশী করে ১৮০ (একশত আশি) কেজি গাঁজা উদ্ধার করে। 

‎অপর এক অভিযানে ০৮/০৫/২০২৬ খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকায় অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এসময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
‎১। রহমত আলী সুজন
‎পিতা- রুস্তম আলী
‎মাতা- জাহেরা খাতুন
‎সাং- বড়াইল
‎থানা- চুনারুঘাট
‎জেলা- হবিগঞ্জ  

‎এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। 

‎ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন