সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেমের টানে সুদূর পোল্যান্ড থেকে জামালপুরে তরুণী

প্রেমের টানে সুদূর পোল্যান্ড থেকে জামালপুরে তরুণী

প্রেমের টানে সুদূর পোল্যান্ড থেকে জামালপুরে তরুণী

প্রেমের টানে সুদূর পোল্যান্ড থেকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এসেছেন তরুণী ভেরোনিকা মারিয়া পিতলার্স।  শুক্রবার ভোররাতে জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকায় তরুণ-তরুণীর আগমন ঘটে ।

জানা গেছে, গুনারীতলা ইউনিয়ন এর কাতলামারী এলাকার ইমান আলীর ছেলে ইসমাইল  ১৬ বছর যাবৎ  পোল্যান্ডে বসবাস করছেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে ভেরোনিকা মারিয়া পিতলার্সের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরো গভীর হলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের পর ইসমাইল তার স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে আসেন। বিদেশি তরুণীকে একনজর দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। এলাকাবাসীর অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণে ভেরোনিকা মারিয়া পিতলার্স ভিডিও সাক্ষাৎকার দিতে অনাগ্রহ প্রকাশ করেন। এ কারণে তার কোনো ভিডিও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, ভিন্ন সংস্কৃতি ও দেশের দুই মানুষের এই ভালোবাসার গল্প এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে পোল্যান্ড প্রবাসী ছেলে ও  পোল্যান্ডের বৌউকে  সাদরে বরণ করে নেয় ইসমাইলের পরিবারের সদস্যরা। 

মোঃ বিজয় 
জামালপুর জেলা প্রতিনিধি