রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা

নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা

নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর রাতে এক বসতবাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বিরেন বাজার সংলগ্ন এলাকায় শনিবার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুরশেদপুর বিরেন বাজার এলাকার বাসিন্দা রুহুল আমিনের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় অপর একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।

​ভুক্তভোগী রুহুল আমিনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়নাল হাজারীর ছেলে সাগর ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, "সাগরের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ চলছে। এর আগেও তারা দু’বার আমাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। ওই ঘটনায় থানায় জিডি করেও কোনো প্রতিকার পাইনি। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"

​এই ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অবিস্ফোরিত উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, "প্রাথমিক আলামত পরীক্ষা করা হচ্ছে। যদি এটি ককটেল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, তবে দ্রুত বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

মোঃহাবিবুর রহমান খান, ​নাচোল

 (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি