উদ্বোধনের পর প্রাণী সম্পদ মেলার স্টল ঘুরে ঘুরে দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাথে আছেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তিনি ১৬ নং স্টলের সামনে এলে হঠাৎ একটি কবুতর উড়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিনের মাথায় বসেন। তাতে তিনি প্রথমে বিচলিত হলেও পরে আনন্দ পান। এই দৃশ্য দেখে সাথে থাকা লোকজন ছবি তুলে সোশাল মিডিয়ায় ছেড়ে দেন। যা মহুর্তে ভাইরাল হয়।
বুধবার বিকালে ঘটনাটি ঘটে নোয়াখালী হাতিয়ার উপজেলা সদরে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এই মাঠে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিস এর আয়োজন করেন।
মেলায় ২৬ স্টলে ২০জন খামারী তারা তাদের পালিত পশু ও পোষা পাখি নিয়ে উপস্থিত হন। এর মধ্যে ১৬ নং স্টলের মালিক ওমর ফারুক হিমেল। তিনি মেলায় বিভিন্ন জাতের কবুতর, কোয়েল পাখি ও টিয়া পাখি নিয়ে উপস্থিত হন। তার পালিত কবুতর উড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাথায় বসে।
হিমেল জানান, গত ৯ বছর ধরে তিনি বাসায় বানিজ্যিকভাবে কবুতর সহ বিভিন্ন পাখি পালন করে আসছে। তার পালিত কয়েকটি কবুতর অনেকটা পোশ মানানো। দিনের অধিকাংশ সময় এসব পাখি তার গাড়ে বসে থাকে। সে যেদিগে যায় এসব কবুতর তার সাথে সাথে উড়তে থাকে। মেলায় তার ইশারায় কবুতরটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাথায় গিয়ে উঠে। মেলায় আসা দর্শনার্থীদের আনন্দ দিতে তিনি এসব পোশ মানানো কবুতর নিয়ে এসেছেন বলে জানান তিনি।
পরে দর্শনার্থীদের মধ্যে শিশু ও বৃদ্ধরা হিমেলের এই কবুতর হাতে নিয়ে কেউ কেউ মাথায় নিয়ে ছবি তুলতে দেখা যায়। পুরো মেলার মধ্যে অধিকাংশ সময় কার স্টলে ভিড় লেগে ছিল।
মেলা উপলক্ষ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সুকুমার রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন খামারী আলাউদ্দিন মিয়া ও সাংবাদিক জিএম ইব্রাহিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, খামারি, সাংবাদিক ও, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
সকাল থেকে শুরু হয়ে এই মেলা চলবে বিকাল পর্যন্ত। পরে বিভিন্ন বিভাগে সফল খামারীদের মধ্যে ১৭ জনকে পুরস্কৃত করা হয়। পোষা পাখি বিভাগে প্রথম হন ১৬ নং স্টলের মালিক ওমর ফারুখ হিমেল
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, হঠাৎ পাখিটি মাথায় এসে বসে। বিষয়টি প্রথমে বিব্রতকর মনে হয়েছে। পরে আনন্দ পেয়েছি। সাথে থাকা সবাই উপভোগ করেছে। কিছু সময়ের জন্য পাখিটির সাথে থাকা গেছে।