সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোমান সরকার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) বিকেল তিনটার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রোমান সরকার উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকার মাসুদ রানার ছেলে।

জানা যায়, বিদ্যালয় ছুটি শেষে ওই শিশুছাত্রী বাড়ি ফেরার পথে বর্ধনকুঠি এলাকায় একটি ঝোপের আড়ালে তার গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে রোমান সরকার। এসময় শিশুটির আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার বিবরণ শুনে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে ঘেরাও করে আটকে রাখেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোমানকে হেফাজতে নিয়ে থানায় যায়।

এদিকে উদ্ধার হওয়া শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে পরিবার গভীর উদ্বেগে রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুততার সঙ্গে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

গাইবান্ধা প্রতিনিধি