রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী। 
মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং  প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় বুধবার ২৬ নভেম্বর এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।‌র‌্যালিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী ঘুরে দেখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ অনুষ্ঠানের অতিথিরা।
পরবর্তীতে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় তিনি বলেন, সুস্থ-সবল জাতি গঠনে প্রাণিজ আমিষের গুরুত্ব অপরিসীম। এছাড়া প্রাণিজ আমিষ শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে আজকের প্রাণিসম্পদ প্রদর্শনী গুরুত্বপূর্ণ এবং খামারীরা আরো উদ্বুদ্ধ হবে বলে আশা করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: শাহীনুল হক।
এ সময় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে প্রদর্শনী চলবে ২৬ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৩০টি স্টল বসেছে।