সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক

ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক

ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক

২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি ছেড়েছেন তারও আগে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ওয়ানডে দলের মিডল অর্ডারের শক্তি বাড়াতে আবারও ফেরানো হতে পারে অভিজ্ঞ এই ব্যাটারকে। শুধু টেস্ট চালিয়ে যাওয়া মুশফিককে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করলেন মুশফিক নিজে।

ওয়ানডেতে ফেরার প্রস্তাব প্রসঙ্গে মুশফিক বলেন, ‘হ্যাঁ, আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু আমি মনে করি বাংলাদেশ দল এখন যে পর্যায়ে আছে এবং ভবিষ্যতে যেখানে যাবে, সেখানে ইনশাআল্লাহ আমার মতো সার্ভিস আর দরকার হবে না।’বাংলাদেশের তিন সংস্করণে অধিনায়ক ছিলেন মুশফিক। দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে তার সেঞ্চুরি ৯টি, ৩৬.৪২ গড়ে করেছেন ৭৭৯৫ রান। ৩৯ বছরে পা দেওয়া মুশফিক দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন। ওয়ানডে বা টি-টোয়েন্টি না খেললেও টেস্ট নিয়ে তার আগ্রহ ও তীব্রতা এখনো কমেনি। লম্বা ক্যারিয়ারে ৬ বছরে ৩৪ টেস্টে অধিনায়কও ছিলেন মুশফিক। দুই দশকে এখন পর্যন্ত খেলেছেন ১০২ টেস্ট।

এই ফরম্যাটে অবসরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আপাতত কোনো লক্ষ্য নেই। ছাড়ার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা সময় এখনো ঠিক করিনি। তবে ইনশাআল্লাহ খুব ভালো সময় থাকতে থাকতেই ছেড়ে দেব। এখন চেষ্টা করি প্রতিটা ম্যাচ উপভোগ করতে।’ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।