রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বেলকুচি এলএসডি ক্রয় কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জনাব আফরিন জাহান।
উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। 

আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: