বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শালিখায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শালিখায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মাগুরার শালিখা উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মে) শালিখা উপজেলার নির্বাহী অফিসার মোঃ তানভির হাসান চৌধুরী ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক নাসিমা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর ইসলাম, পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা শাহজান হোসেন, সংগ্রাম হোসেন ও মসুম হাসান।
জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি দেখা যায়।
 

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। তারা জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।
উপকারভোগীরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে। 

জসীম উদ্দীনঃ শালিখা প্রতিনিধিঃ