শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬ লেনের দাবিতে চকরিয়ায় মহাসড়ক অবরোধ

৬ লেনের দাবিতে চকরিয়ায় মহাসড়ক অবরোধ

৬ লেনের দাবিতে চকরিয়ায় মহাসড়ক অবরোধ

এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের অনুরোধে অবরোধ প্রত্যাহার

মেরশেদ আলম ,চকরিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া মাতামুহুরী ব্রিজ এলাকায় ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।

তিন ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মাতামুহুরী ব্রিজের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনও ছাত্র-জনতার এ দাবির প্রতি সমর্থন জানান।

পরে বেলা ১টার দিকে জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে আন্দোলনকারীরা তা মেনে নেন। তবে তারা সরকারের প্রতি এক সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করেন এবং জানিয়ে দেন দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাস, এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
আন্দোলনে চকরিয়ায় নেতৃত্ব দেন ছাত্রনেতা ইব্রাহিম ফারুক ছিদ্দিক।