সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাংবাদিক ও উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বলকে সম্মাননা প্রদান করেছে JA TV।
সোমবার (১৮ মে ২০২৬) ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাচা মিলনায়তনে আয়োজিত জেএটিভির প্রশিক্ষণ কর্মশালায় সারা দেশ থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে সাংবাদিকতায় সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল এই বিশেষ সম্মাননা ও সনদ অর্জন করেন।
অনুষ্ঠান শেষে জেএটিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, ডিপার্টমেন্ট অব মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, University of Dhaka। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ঢাকা সিটির মেয়র ও ঢাকা-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা আলহাজ নবী উল্লাহ নবী, BanglaVision-এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, অমৃত মলঙ্গী ,দৈনিক কালবেলার হেড অব অনলাইন , জেএ টিভির নির্বাহী পরিচালক মোঃ হাসান আলী, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির এবং তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক হোসেন।
মোঃ আশরাফ উজ্জ্বলের এই অর্জনে কসবা প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সাংবাদিক মহলের মতে, এই সম্মাননা কসবা উপজেলার সাংবাদিকতার জন্য গৌরবের বিষয়।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
