রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দশম গ্রেড দাবিতে হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি

দশম গ্রেড দাবিতে হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি

দশম গ্রেড দাবিতে হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মহামারিতে জীবন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও এখনো তারা বৈষম্যের শিকার। দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও তাদের দশম গ্রেডে উন্নীত করা হচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা।

তারা আরও জানান, দাবি আদায় না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—প্যাথলজি বিভাগের ইনচার্জ মো. সোহেল রানা, জুয়েল আহমদ, নাজমুল, ফার্মাসিস্ট রিগান আহমেদ, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ চৌধুরী, নিখিল শর্মা, জাহাঙ্গীর আলম, মজিদুল ইসলাম ও মাসুদ আলম প্রমুখ।