সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার মহম্মদপুরে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা

মাগুরার মহম্মদপুরে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা

মাগুরার মহম্মদপুরে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা

মাগুরার মহম্মদপুর উপজেলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মূল অনুষ্ঠানে গিয়ে শেষ হয়।

ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সংক্রান্ত সেবাগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ভূমিসেবার বিভিন্ন দিক তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহণের নিয়মাবলি, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ, প্রেসক্লাবের সেক্রেটারি মাসুদ রানা এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজগার আলী।

এছাড়াও মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৩ দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলা প্রতিনিধি : শাহ আমানত মিঠু