সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন। আজ নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে।”

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা জেলার চলমান নিরাপত্তাব্যবস্থা, চ্যালেঞ্জ, অপরাধ দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত তথ্য সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং ভবিষ্যতে আরও উন্মুক্ত ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সাংবাদিকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি। 
মোঃ আরিফ হোসেন।