সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলের ইউএনও আমিনুল ইসলামের বদলি

বাউফলের ইউএনও আমিনুল ইসলামের বদলি

বাউফলের ইউএনও আমিনুল ইসলামের বদলি

 সাংবাদিকদের গঠনমূলক লেখনি রাস্ট্রকে এগিয়ে নেয়। রাস্ট্রের আভ্যন্তরীন সকল অসংগতি সাংবাদিকরা লেখনির মাধ্যমে তুলে ধরেন তা দেখেই রাস্ট্র ব্যবস্থা নেয়। আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। বদলি সরকারি চাকরির নিয়মিত প্রক্রিয়া। দায়িত্ব যেখানে দেওয়া হয়, সেখানেই সর্বোচ্চ চেষ্টা করে আসছি। বাউফলে কাজ করার সময় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার হৃদয়ে গেঁথে থাকবে। এই উপজেলার বৃহৎ জনগোষ্ঠির জন্য চাহিদা অনেক, কিন্তু প্রয়োজনের তুলনায় সময় ও চাহিদা অপ্রতুল থাকায় সর্বদা যথাসময়ে শতভাগ কাজ করতে পারিনি। যে কারনে সবার কথাও রাখতে পারিনি।রবিবার (৩০ নভেম্বর) বিকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের দেওয়া বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম এ কথা বলেন।পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালবাসার বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম মোস্তফা।বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির বাউফল উপজেলা প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের বাউফল প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব পটুয়াখালীর আহবায়ক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন, দৈনিক জাতীয় অর্থিনীতি প্রতিনিধি রাশেদুল ইসলাম ইজাজ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি ইয়াকুব আলী রুবেল, প্রাইম টিভির প্রতিনিধি সবুজ সরকার ও সাংবাদিক ক্লাবের এম জাফরান হারুন, সম্পাদক শফিকুর রহমান, বাউফল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ও জুলাই যোদ্ধা কাওসার হোসেন।    
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, দৈনিক আজকালের বাংলা পত্রিকার আবু রায়হান, দৈনিক সরেজমিন বার্তা বাউফল প্রতিনিধি মো. সোহেল গাজী, দৈনিক ভোরের আওয়াজ এর প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল, আজকালের কন্ঠের জেলা প্রতিনিধি মহিউদ্দীন খান, বাউফল প্রতিনিধি আলী আশরাফ, দৈনিক জনতার সংবাদের বাবুল হোসেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে ইউএনও আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন সাংবাদিকরা।