একজন শিক্ষা বান্ধব কসবা উপজেলা নির্বাহী অফিসার হলেন জনাব মোঃ ছামিউল ইসলাম। কসবা উপজেলায় যোগদানের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে তাঁর ব্যাপক অবদান লক্ষ্য করা যায়। তাছাড়া মাদক নির্মূল ও মাদকাসক্তদের পুনর্বাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। রাত- বিরাতে এমনকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি জনগণের পাশে থেকে তাদেরকে সাধ্যমত সহযোগিতা প্রদান করেন। -কসবা উপজেলার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে তিনি ভূমিকা রাখছেন। ঝরে পড়া, বিদ্যালয়ে বিহীন এবং ভবঘুরে শিশুদেরকে বিদ্যালয় মুখী করার জন্য তাঁর ভূমিকা প্রশংসনীয়। বিগত জাতীয় নির্বাচনের সময়ে নির্বাচনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রায় ৫৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি সিসি ক্যামেরা স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এতে করে সরকারি প্রাথমিক
বিদ্যালয় গুলোর সার্বিক নিরাপত্তা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে অনেকটা সহায়ক হয়েছে ।খেলাধুলার উন্নয়ন ও সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে মেধাবী শিক্ষার্থীদের কে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সম্মানিত করেন। আর্থিক সংকটে থাকা ঝরে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করেন। সর্বোপরি কসবা উপজেলা কে একটি মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জননেতা জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান এমপির সার্বিক সহযোগিতায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কসবা উপজেলার সচেতন মহল মনে করেন জনাব সামিউল ইসলাম কসবা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
