রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

পিরোজপুর জেলার সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এই সাক্ষাৎকালে পিরোজপুর পুলিশ সুপার  সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও উপদেশ প্রদান করেন।

সোমবার সকাল ১১ টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি  এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর মুক্ত বার্তার সম্পাদক এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির, দপ্তর সম্পাদক এম এ নকিব নাছরুল্লাহ্,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মামুন,কোষাধ্যক্ষ টি এম মনোয়ার হোসেন পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময়  জেলা প্রেসক্লাব পিরোজপুরের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার কে জেলার সামাজিক ও পেশাগত সমস্যাদি সম্পর্কে অবহিত করেন।
পুলিশ সুপার তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মীদের ইতিবাচক ভূমিকা আশা করেন।