ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল, সবাই মিলে খেলা করি—মাদক মুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দিতে এক পড়ন্ত বিকেলে ঐতিহ্যবাহী কাবাডি (হা-ডু-ডু) খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দি একাদশের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ও ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে 'জাগ্রত যুব সমাজ একাদশ' বনাম 'তারুণ্যের জয় একাদশ'।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. সাইফুল ইসলাম (হীরা)।
খেলাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক জনাব মো. রাসেল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মাহমুদুর রহমান রাজিব, তারাকান্দি বাজারের বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী জনাব মো. মিজানুর রহমান, ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি জনাব মো. ফিরোজ মিয়া, ৪নং ওর্য়াড বিএনপির জনাব মো. ফারুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আবুল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মো. সিরাজুল ইসলাম স্বপন, তারাকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. শিবলী আহমেদ এবং অনার্স অ্যান্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি জনাব সারোয়ার জাহান ইমন।
পাটুয়াভাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী জনাব আব্দুল ওয়াদুদ মাস্টারের সুনিপুণ ও প্রাণবন্ত সঞ্চালনায় অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করলে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান।
খেলা শুরুর পূর্বে বিশেষ অতিথির বক্তব্যে মেম্বার পদপ্রার্থী মাহমুদুর রহমান রাজিব আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইফুল ইসলাম হীরা বলেন, "১নং জাঙ্গালিয়া ইউনিয়ন আমাদের সকলের প্রিয়। এই ইউনিয়নের আহ্বায়ক হিসেবে মাঠ পর্যায়ের সব সমস্যা আমার জানা আছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের কাছে জাঙ্গালিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের আবেদন রেখেছি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই; আমি শুধু আপনাদের সেবা করতে চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও 'মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। একই সাথে সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূল করতে আপনাদের সকলের সহযোগিতা চাই।"
তিনি খেলোয়াড়দের রেফারি ও পরিচালকের সিদ্ধান্ত মেনে সুশৃঙ্খল খেলা উপহার দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধকের বক্তব্যে জনাব মো. রাসেল আহমেদ বলেন, "আমার প্রিয় ৪নং ওয়ার্ডকে আধুনিক ও আদর্শ ওয়ার্ডে রূপান্তর করতে যা যা প্রয়োজন, আমি তার সবকিছুই করবো। আমি মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই।" পরিশেষে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে খেলাটি শেষ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ঐতিহ্যবাহী এই আয়োজনটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় তরুণ আরিফুল ইসলাম। টানটান উত্তেজনাকর ও উৎসবমুখর পরিবেশে খেলাটি দেখতে তারাকান্দি ও আশেপাশের গ্রাম থেকে আসা হাজারো ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মো. রেজুয়ানুল হক
