শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে ইয়াবার চালান নিয়ে পালানোর সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে নুরুল হোসেন প্রকাশ মুন্না (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে ছড়িয়ে পড়ে হাজার হাজার ইয়াবা। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় কিছু মানুষ ইয়াবার প্যাকেট লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 

নিহত নুরুল হোসেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। ধাওয়া খেয়ে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন। অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
 

দুর্ঘটনার পর মহাসড়কের পাশের ঘাসের মধ্যে ইয়াবার ছড়িয়ে থাকতে দেখা যায়। মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ সময় স্থানীয় কিছু লোক ইয়াবার প্যাকেট কুড়িয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ রয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬০-১২৬৮) এবং কক্সবাজারমুখী নতুন মোটরসাইকেলবোঝাই একটি ট্রাকের (চট্টগ্রাম-গ ০৫-০০৬৩) মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে অধিদপ্তরের কোনো সদস্যকে পাওয়া যায়নি।
 

ওসি বলেন, “ধারণা করছি, নিহত যুবক মোটরসাইকেলে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”
পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তিনি। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার  |