রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা গান, ছড়া, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ খাবার, খেলাধুলা এবং নানা বিনোদনমূলক কার্যক্রম। সার্বিক আয়োজন ও শিশুদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ রূপ নেয় রঙিন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্যা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া।

শিক্ষকরা জানান, এমন আয়োজন শিশুদের স্কুলমুখী করতে, সামাজিকতা বাড়াতে এবং পাঠ্যবহির্ভূত কার্যক্রমে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশুদের মানসিক বিকাশে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে।