শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কসবা থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পলাতক আসামি আব্দুল জলিলের বসতবাড়ির দক্ষিণ ভিটির একটি চৌচালা টিনের ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 

এ সময় ঘটনাস্থল থেকে মমিন মিয়া (৩২) ও মোঃ ইব্রাহিম (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমিন মিয়া হরিপুর গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং ইব্রাহিম বড় বায়েক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় আব্দুল জলিল (৪৮) ও রুবেল (৩৫) নামে আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
কসবা থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩৫ এবং জিআর নং-২০৭, তারিখ ২২ মে ২০২৬।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।